অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় ‘নিউগিনি প্রপার্টিজ’ এর একটি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত

2026-09-30T16:33:35+06:00
2026-09-30T16:33:35+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
নিউগিনি প্রপার্টিজে হামলা
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় ‘নিউগিনি প্রপার্টিজ’ এর একটি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল আজ দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানার সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। গোলাম মহিউদ্দিন চৌধুরী ওই মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের ইন্ধন ও নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই প্রকল্পে হামলা চালায়। আগ্নেয়াস্ত্র, চাপাতি, রামদা, রড ও লাঠিসোঁটায় সজ্জিত সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক দফা গুলি ছোড়ে।

হামলা চলাকালে প্রকল্পের শ্রমিক ও নিরাপত্তাকর্মীরা ছোটাছুটি শুরু করলে সন্ত্রাসীরা সাইট প্রকৌশলী মো. পারভেজকে রিভলবারের বাঁট ও ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে নিরাপত্তাকর্মী সৈয়দ নজরুল ইসলামকেও মারধর করে তাঁর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রকল্পের প্রধান ফটকে গুলি চালিয়ে এবং অফিসের আসবাবপত্র, থাই গ্লাস ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর করে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়া অফিসের লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার সংরক্ষিত ২৫ লাখ টাকা এবং সাইটে থাকা প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের রড ও স্কুটার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় জড়িত প্রধান পরিকল্পনাকারী শাহরিয়ারসহ বেশ কয়েকজন আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]