প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন

দেশবার্তা প্রতিবেদক

অপরাধ

নিজ বাড়ি, বাড়ির দলিলপত্র ও নগদ অর্থ আত্মসাতকারি প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগি এক বৃদ্ধ বিধবা। গতকাল

2026-09-29T17:23:16+06:00
2026-09-29T17:23:16+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম 
⏲
নিজ বাড়ি, বাড়ির দলিলপত্র ও নগদ অর্থ আত্মসাতকারি প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগি এক বৃদ্ধ বিধবা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান, ভুক্তভোগী রোজি খন্দকার। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে কানিজ ফাতেমা। লিখিত বক্তব্যে জানানো হয়, তারা রাজধানীর মহাখালি মডেল হাইস্কুল রোডস্থ জিপি-চ, ৬ নাম্বার বাড়িতে থাকেন। তাদের বাসার ভাড়াটিয়া হুমায়ুন কবির গত ৩০ মাস ধরে ভাড়া না দিয়ে নানা তালবাহনায় করে মোট ৪৩ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই টাকা চাইতে গেলে উল্টো হয়রানি করছে। তিনি জানান, তাদের প্রায় দুই বছরের ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল ও পানির বিলের কোনো টাকা পরিশোধ না করে তাদের বাড়িতে বসবাস করতে থাকে।

যখন ভুক্তভোগী আমার মা রোজি খন্দকার টাকা ফেরত দিতে বলেন তখন প্রতারক হুমায়ুন কবির জমি বিক্রি করে টাকা পরিশোধ করবে বলে জানান। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও কোনো টাকা পরিশোধ করেননি হুমায়ুন কবির। লিখিত বক্তাবে আরো জানানো হয়, এছাড়া গত এক মাস আগে তাদের একটি ফ্ল্যাট দখল করে তালা মেরে পরিবারসহ পালিয়ে গেছে হুমায়ুন কবির। এছাড়া টাকা না দেওয়ার বাহানায় গাজীপুর আদালতে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন হুমায়ুন কবির।

হুমায়ুন কবিরের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাশিদুল প্রধান কাইফও তাদের সঙ্গে প্রতারণা করে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। অবিলম্বে প্রতারক হুমায়ুন কবিরসহ এই প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত্রমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী বৃদ্ধা বিধাব রোজি খন্দকার। সংবাদ সম্মেলনে রোজি খন্দকারের মেয়ে কানিজ ফাতেমা ও তার পরিকবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা: আইজিপি
এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]