ফিফা আসিয়ান কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

খেলা

ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের

2026-09-28T17:17:23+06:00
2026-09-28T17:17:23+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
ফিফা আসিয়ান কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল। ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশ দলের বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশের দাপট থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি থমাস ডুলির শিষ্যরা। ম্যাচের প্রথম ১৫ মিনিটে রাকিব হোসেন ও সুকি ইতুফুসা কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপ সৃষ্টি করেন। ১৫ মিনিটে বক্সে ঢুকে রাকিব বল বাড়ালেও সেখানে কোনো সতীর্থ ছিলেন না। এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটে জুলকিফলিকে টেনে ধরে প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের মিডফিল্ডার শামিত সোম।

১৬ মিনিটে পর পর দুটি কর্নার পায় সিঙ্গাপুর। তবে ইলহান ফান্দির প্রচেষ্টা সহজে সামলে নেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৩৩ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া সিঙ্গাপুরের বিপজ্জনক একটি ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দলকে রক্ষা করেন শ্রাবণ। পরবর্তীতে বল বিপদমুক্ত করেন ডিফেন্ডার তারিক কাজী।

তবে দুই মিনিট পরই লিড নেয় সিঙ্গাপুর। ৩৫ মিনিটে বাম দিক থেকে আবদুল্লাহ নূরের বাড়ানো চমৎকার ক্রসে নিখুঁত হেডে বল জালে পাঠান স্টেয়ার্ট (১-০)। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল তারা, তবে ৩৭ মিনিটে তাদের নেওয়া একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে বাংলাদেশ অধিকাংশ সময় বল দখলে রাখলেও প্রতিপক্ষের গোলমুখে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। অন্যদিকে সিঙ্গাপুরের নেওয়া পাঁচটি শটের মধ্যে চারটিই ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ সাজায় বাংলাদেশ। শেষ বাঁশি পর্যন্ত একের পর এক চেষ্টা চালিয়েও সাফল্য মেলেনি। অন্যদিকে সিঙ্গাপুরও আর কোনো গোল করতে পারেনি। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

টানা দুই হারে কোনো পয়েন্ট না পেয়ে বর্তমানে টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়া। সমান তিন পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান করছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]