সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

খেলা

একই দিনে তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এবং তা থেকে আসা ছয়টি সেঞ্চুরি- ৫০ ওভারের ৫০ বছরের ইতিহাসে এমন

2026-09-28T17:19:26+06:00
2026-09-28T17:19:26+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
একই দিনে ৩ ম্যাচে ৬ শতক
সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
একই দিনে তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এবং তা থেকে আসা ছয়টি সেঞ্চুরি- ৫০ ওভারের ৫০ বছরের ইতিহাসে এমন অভাবনীয় দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ভারত-ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড-শ্রীলঙ্কা এই তিন হাইভোল্টেজ ম্যাচ মিলিয়ে ২৭ সেপ্টেম্বরের দিনটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের পাতায় অমর হয়ে রইল।

পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডেতে এক দিনে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন এই বিশ্বরেকর্ড গড়া ‘সুপার সানডে’র তিন ম্যাচের দুটিতে দুজন করে ব্যাটার শতকের দেখা পান। আর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরি এসেছে তিনটি।

ভারতের তিরুবনন্তপুরামে প্রথম সেঞ্চুরির সূচনা করেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ভারতের বিপক্ষে তিনি করেন ১০১ রান। জবাবে রান তাড়া করতে নেমে জোড়া সেঞ্চুরিতে দলকে জয় উপহার দেন ভারতের শুবমান গিল ও বিরাট কোহলি। গিলের ব্যাট থেকে আসে ১১০ রান এবং কোহলি অপরাজিত থাকেন ১৩৯ রানে।

এই শতকের মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারে ৫৫তম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন কোহলি। একই ম্যাচে তিনি ওয়ানডে সংস্করণে ১৫ হাজার রানের নতুন রেকর্ডও গড়েছেন।

এদিকে জোহানেসবার্গে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটিও ছিল হাই-স্কোরিং। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হয়ে টেম্বা বাভুমা ১০৩ রান ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ডেভিড মিলার করেন ১৪২ রান।

দিনের ষষ্ঠ ও শেষ সেঞ্চুরিটি আসে লন্ডনের কেনিংটন ওভালে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংসে কেরিয়ারের প্রথম ওয়ানডে শতক তুলে নেন ইংল্যান্ডের টম ব্যান্টন। ১০৫ বলে ১২৬ রানের ইনিংসে ১৬টি চার ও ৫টি বিশাল ছক্কা হাঁকান তিনি।

টি-টোয়েন্টির যুগে ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব ও ভবিষ্যৎ নিয়ে নানামুখী বিতর্কের মাঝে একই দিনে ৬ সেঞ্চুরির এই কীর্তি ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চ ও চিরন্তন আবেদনকেই নতুন করে প্রমাণ করলো।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]