কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর)

2026-09-28T18:26:29+06:00
2026-09-28T18:26:29+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম 
⏲
বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

ব্যাংক কর্মকর্তাদের মানসিক সুস্থতা, আত্মউন্নয়ন, কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে মানসিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।

প্রধান অতিথির বক্তব্যে নাজমা মোবারেক বলেন, মানসিক প্রশান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি কর্মকর্তাদের কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুল আমিন বলেন, কর্মক্ষেত্রে ইতিবাচক মানসিকতা ও পারস্পরিক সহযোগিতা কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সেবা প্রদানে আগ্রহী করে তোলে।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী বলেন, দক্ষতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির অন্যতম চালিকা শক্তি।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন লেখক, মাইন্ড মেন্টর ও ওয়েলনেস কোচ ডা. মেছবাহ উদ্দিন। তিনি মানসিক সুস্থতা, আত্মসচেতনতা, ইতিবাচক চিন্তাভাবনা, আবেগ নিয়ন্ত্রণ ও কর্মক্ষেত্রের চাপ মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

তিনি জানান, দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও মানসিক প্রশান্তির বিষয়ে সচেতনতা একজন কর্মকর্তাকে আরও মনোযোগী ও কার্যকরভাবে দায়িত্ব পালনে সহায়তা করে।

কর্মশালায় কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহাম্মদ খালেদুজ্জামানসহ প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব পদমর্যাদার নির্বাহীরা অংশ নেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]