জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

অর্থ-বাণিজ্য

জনতা ব্যাংক পিএলসির ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’র (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)

2026-09-28T18:22:15+06:00
2026-09-28T18:22:15+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ পিএম 
⏲
জনতা ব্যাংক পিএলসির ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’র (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাসহ মহা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট উপ মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বর্তমান বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট কর্মকৌশল প্রণয়নের তাগিদ দেন মো. মজিবর রহমান। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি অটো চালান, বাংলা কিউআর কোডের ব্যবহার ও সিএমএসএমই খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে ব্যাংকের আর্থিক ভারসাম্য বজায় রাখতে শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম আরও জোরালো করার নির্দেশ দেন তিনি। ঋণ ঝুঁকি কমাতে এবং অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে কঠোর হওয়ার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। ব্যাংকের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এমডি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]