‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’

বিনোদন ডেস্ক

বিনোদন

‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’- মার্শাল আর্ট নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন

2026-09-28T18:34:20+06:00
2026-09-28T18:34:20+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
⏲
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’- মার্শাল আর্ট নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতীয় অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে, এখন শাস্ত্রীয় নাচের চেয়েও মার্শাল আর্টকে বেছে নিতে চান বলে জানিয়েছেন তিনি।

পা রঞ্জিত পরিচালিত অ্যাকশন ও সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘ভেট্টুভাম’। এতে শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রের অংশ হিসেবে শোভিতাকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হয়েছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিনেমা ও নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শোভিতা। মার্শাল আর্ট শেখার বিষয়ে তিনি জানান, এই সিনেমার মাধ্যমেই প্রথমবার এই শিল্পের সঙ্গে পরিচিত হয়েছেন তিনি। পাশাপাশি কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্শাল আর্ট নিয়েও নিজের আগ্রহের কথা জানান।

শোভিতার মতে, মার্শাল আর্ট কেবল সিনেমার প্রস্তুতি বা শারীরিক কসরতের মধ্যে সীমাবদ্ধ নয়, এর ইতিবাচক প্রভাব পড়ে মানসিকভাবেও। নিয়মানুগ অনুশীলনের মাধ্যমে মানসিক চাপ ও অস্বস্তি কাটাতে সক্ষম হয়েছেন তিনি।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত এই অভিনেত্রীকে নাচ ও মার্শাল আর্টের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হলে তিনি জানান, এমন উত্তর নিজে দেবেন তা কখনো ভাবেননি। তবে মার্শাল আর্ট যেভাবে তাঁকে চাপমুক্ত করেছে, তাতে তিনি নাচের বদলে মার্শাল আর্টকেই বেছে নেবেন।

এরপরই কৌতুক করে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ তাঁর এই মন্তব্যে যেমন রসিকতা ছিল, তেমনি মার্শাল আর্টের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পে মেয়েদের অংশগ্রহণের বার্তা ফুটে ওঠে।

‘ভেট্টুভাম’ সিনেমাটিতে তিনটি ভিন্ন সময়কে একটি সূত্রে তুলে ধরা হয়েছে। অতীতের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কীভাবে বর্তমান ও ভবিষ্যৎকে প্রভাবিত করে, তা দেখা যাবে ছবিটিতে। এতে সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার, সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব এবং চিত্রগ্রহণে আছেন রূপেশ শাজি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ। আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]