কাশবনে পূজার শরৎ বন্দনা, নজর কাড়লো শাড়ি পরা লুক

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রকৃতিতে শরতের আগমনী সুর। ঝকঝকে নীল আকাশ আর বিস্তীর্ণ প্রান্তরজুড়ে কাশের মেলা নিয়ে বাংলার শরৎ যেন মুগ্ধতার অন্য

2026-09-28T17:25:45+06:00
2026-09-28T17:25:45+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
কাশবনে পূজার শরৎ বন্দনা, নজর কাড়লো শাড়ি পরা লুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
⏲
প্রকৃতিতে শরতের আগমনী সুর। ঝকঝকে নীল আকাশ আর বিস্তীর্ণ প্রান্তরজুড়ে কাশের মেলা নিয়ে বাংলার শরৎ যেন মুগ্ধতার অন্য এক রূপ। সেই শরতের আমেজ উপভোগ করতে কাশবনে ছুটে গেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। কাশফুলের কোমল স্পর্শ মেখে মেতেছেন শরতের আবহে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনে তোলা একগুচ্ছ চোখধাঁধানো ছবি শেয়ার করেছেন পূজা। ছবিগুলোতে তাকে দেখা গেছে ফিরোজা রঙের শাড়িতে, স্নিগ্ধ সাজে। কখনো হাত বাড়িয়ে কাশফুল স্পর্শ করছেন, আবার কখনো কাশবনের পাশে গাছের ছায়ায় দাঁড়িয়ে হাসিমুখে ধরা দিয়েছেন ক্যামেরায়।

কাশবনে পূজা চেরী। ছবি : অভিনেত্রীর ফেসবুক

কাশবনে পূজা চেরী। ছবি : অভিনেত্রীর ফেসবুক


ছবিগুলোর ক্যাপশনে শরতের সৌন্দর্য ও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের আবহ ফুটিয়ে তুলে পূজা লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা-শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

শরৎকাল মানেই দুর্গাপূজার ক্ষণগণনা। ক্যাপশনের মধ্য দিয়ে অভিনেত্রী যেন সেই সার্বজনীন উৎসবের অপেক্ষার আনন্দ ও রোমাঞ্চই প্রকাশ করলেন। কাশবনে পূজার এমন স্নিগ্ধ রূপ দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। 

কাশবনে পূজা চেরী। ছবি : অভিনেত্রীর ফেসবুক

কাশবনে পূজা চেরী। ছবি : অভিনেত্রীর ফেসবুক


মন্তব্যের ঘরে অনেকেই ভালোবাসা ও প্রশংসা উজাড় করে দিচ্ছেন। কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই’, কেউ বা মন্তব্য করেছেন, ‘কাশফুলের সৌন্দর্য যেন পূজার জন্যই।’ আধা ঘণ্টারও কম সময়ে ছবিগুলোতে কয়েক হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে।

প্রসঙ্গত, বর্তমানে অভিনয় জগতে কিছুটা নিভৃতে সময় কাটাচ্ছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণা আসেনি তার পক্ষ থেকে। পূজাকে সর্বশেষ দেখা গেছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায়, যার দৃশ্যধারনের কাজ অবশ্য সম্পন্ন হয়েছিল বেশ কিছুদিন আগেই।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]