সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, লুটপাট

বিনোদন ডেস্ক

বিনোদন

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় অবস্থিত ‘নিউ গিনি প্রোপার্টিজ’ নামের একটি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও ব্যাপক

2026-09-27T16:11:13+06:00
2026-09-27T16:11:13+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, লুটপাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় অবস্থিত ‘নিউ গিনি প্রোপার্টিজ’ নামের একটি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি সালমান মুক্তাদিরের ওপর ব্যক্তিগত কোনো আক্রমণ ছিল না বলে জানিয়েছে পুলিশ। মূলত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই তাণ্ডব চালানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হক জানান, জমি জমা নিয়ে বিরোধের কারণে এক পক্ষ মধ্যরাতে সেখানে জায়গা দখল করতে যায়। এ সময় প্রজেক্টের ভেতরে টিনশেড ঘরে ভাড়া থাকা সালমান মুক্তাদিরের স্টুডিওটিতে ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার প্রত্যক্ষদর্শী ব্রাউনফিশ স্টুডিওর এক কর্মী জানান, আনুমানিক ১০০ থেকে ১৫০ জন লোক এসে রামদা দিয়ে শাটারে কোপানো শুরু করে এবং দ্রুত ভেতরে ঢুকে পড়ে। যা কিছু ছিল তার সবই লুট করে নিয়ে যায় এবং বাকিটা ভেঙে ফেলে। ওয়াশরুমে লুকিয়ে থাকা কর্মীদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে সালমান মুক্তাদির বলেন, একটি শুটে কত খরচ হয় আপনারা জানেন। সেখানে ৩০-৪০টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হতে পারে-এটা যদি চোখ বন্ধ করেও কিছু একটা ধারণা করা হয়...আমি ভাবছিলাম আমার প্রতি শত্রুতা, বাট দেখলাম যে পুরা প্রজেক্টেই ওরা হামলা করছে। সো প্রজেক্ট রিলেটেড কিছুই হইছে-এতটুক আমি শিওর।

তিনি আরও যোগ করেন, এটা ভাঙচুর না, এটা হচ্ছে পুরোপুরি রবারি, চাঁদাবাজি, ডেস্ট্রাকশন, বাংলাদেশের কমন…তো বেকারত্ব যখন আপনি দূর করতে পারবেন না, যখন আপনার ল অ্যান্ড অর্ডারস থাকবে না, এটাই এন্ড রেজাল্ট। লাকিলি আমার পক্ষে এটা কোপ-আপ করা সম্ভব। আমি সবসময় নিজের দমে কাজ করে আসছি, সেইম জিনিস আমি করব, আমাকে এটা ভাঙতে পারবে না, দ্যাটস দ্যা ফার্স্ট থিং। বাট টেনশন হচ্ছে যে আমার মতো এরকম মনোবল নিয়ে কয়জন আগাইতে পারবে?

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে সালমান মুক্তাদির বলেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি অবশ্যই এগুলো ভিডিও হয়তো দেখেন। উনাকে যদি কিছু বলা হয়, আমি জানি না উনি কতদূর স্বীকার করেন নাকি। বাট উনার প্রতি আমার আসলে কোনো রাগ নাই, কোনো কমপ্লেইন নাই, কোনো চাহিদা নাই।…বিএনপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনার যা করার কথা, উনি ভালো করেই জানেন। আর উনি কতদূর করছেন সেটাও অবশ্যই আমরা দেখতে পারি সবাই, এটা তো আমি বলার কেউ না। আপনারা আছেন, দেশবাসী আছে, তারাই কমেন্টে বলে দিতে পারবে যে উনি কত ভালো কাজ করছেন। আর আমার মুখ থেকে আসলে বলার মতো আর কিছু নাই।

এদিকে নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে একটি পক্ষ তাদের কাছে চাঁদা দাবি, হুমকি ও জমি দখলের চেষ্টা করে আসছিল। হামলার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, আজকে সাড়ে ১০টা নাগাদ প্রায় ২৫০ থেকে ৩০০ সবাই অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০টা ফায়ার করছে। ফায়ার করে গেট ভেঙে ফেলছে। হার্ডডিস্কসহ সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। টাকা ছিল, ফোন ছিল।

সাইফুল ইসলামের দাবি, সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন স্থাপনা ভাঙচুরসহ তাদের অন্তত কোটি টাকার মালামাল লুট করা হয়েছে।

আবাসন প্রকল্পে থাকা অপর এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে ভেতরে ঢোকে। তারা টাকার পাশাপাশি মালপত্র ছিনিয়ে নেয় এবং প্রজেক্টের বেশ কয়েকজন কর্মীকে চাকু মেরে ও মাথায় আঘাত করে জখম করে।

রোববার সকালে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হক জানান, এ ঘটনায় ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]