বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চৈতি বিশ্বাস।গত

2026-09-27T15:32:33+06:00
2026-09-27T15:32:33+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম 
⏲
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চৈতি বিশ্বাস।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর চৈতি বিশ্বাসের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

তাঁর স্বামী উদাস গোস্বামীও বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে পঞ্চগড়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

চৈতি বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বিচার বিভাগে ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে বিজেএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের পর ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

চৈতির স্বামী উদাস গোস্বামীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে পঞ্চগড়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ফলে একই পরিবারের স্বামী-স্ত্রী দুজনই বিচার বিভাগে যুক্ত হওয়ায় পরিবারে তৈরি হয়েছে আনন্দের পরিবেশ।

স্ত্রীর সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে উদাস গোস্বামী লেখেন, “জজ-ম্যাজিস্ট্রেট দেখার প্রতি ছোটবেলা থেকেই খুব আগ্রহ ছিল। এখন ঘুম থেকে উঠেই একজন জজ দেখার সৌভাগ্য হবে। স্রষ্টার অশেষ কৃপায় তোমার পরিশ্রম তোমাকে সম্মানিত করেছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্বামী-স্ত্রীর একই পেশায় যুক্ত হওয়ার এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]