সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর)

2026-09-27T15:47:56+06:00
2026-09-27T15:47:56+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নওগাঁর সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, চাকরিপ্রত্যাশী আব্দুল কাইয়ুম ও সানাউল ইসলাম। এ সময় চাকরিপ্রত্যাশী, গ্রামবাসী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন শিরাজীর পদত্যাগের দাবি করেন।

বক্তারা আরও বলেন, অভিযোগগুলো তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃনিয়োগ দিতে হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই নিয়োগ-বাণিজ্য নিয়ে স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে বিরূপ পরিস্থিতি দেখা দিয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]