জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

“জীবনকে গড়ে তুলতে হলে নিজেকে চোখ মেলে স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্ন হবে দেশের জন্য এবং দশের জন্য।

2026-09-28T14:31:32+06:00
2026-09-28T14:31:32+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
“জীবনকে গড়ে তুলতে হলে নিজেকে চোখ মেলে স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্ন হবে দেশের জন্য এবং দশের জন্য। যে স্বপ্ন নিজেকে যেমন সমৃদ্ধ করবে, ঠিক তেমনি নিজের সমাজের তরুণদের সমৃদ্ধ করে গড়ে তুলবে। একা ভালো থাকা যেমনি সুখের নয়, তেমনি সমাজের প্রতিটি মানুষকে সাথে নিয়ে ভালো থাকাটাই আসল সুখ। তাই বর্তমান প্রজন্মের জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং সংগ্রাম কর্তৃক বাস্তবায়িত ও আয়োজিত (Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভায় ১৬টি ট্রেডে শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে আগত তরুণ-তরুণীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ’র রেইস প্রকল্পের উপ প্রকল্প সমন্বয়কারী এস এম খালেদ মাহফুজ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলাটাই সরকারের মূল লক্ষ্য। তাই তরুণ উদ্যোক্তা সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সকলের সম্মিলিত সহযোগীতা দরকার। আর সকলের সহযোগিতাই পরবে একজন দক্ষ উদ্যোক্তা তৈরি করতে। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যেক্তা সৃষ্টি করতে সহায়তা করতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগ্রাম প্রধান কার্যালয়ের হল রুমে আয়োজিত এ আউটরিচ সভায় বরিশাল বিভাগের অন্যতম এনজিও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেনের সভাপতিত্বে ও প্রকল্পটির কো-অর্ডিনেটর মুনরিুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম, সংগ্রাম কার্যনির্বাহী পরিষদ সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপপরিচালক মোঃ জাকির হোসেন প্রমুখ। 

এসময় বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তরুণ ও তরুণীদের ট্রেড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা গেছে। বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করা হবে শিক্ষাণবিশ উদ্যোক্তা। ছয় মাসের প্রশিক্ষণ শেষে শিক্ষাবৃত্তি প্রদান, কর্মসংস্থান তৈরি ও স্বল্প ইন্টারেস্টে ব্যবস্থা করা হবে লোন। যে অর্থ দিয়ে বাস্তবে রূপ নিবে জাগ্রত সেই স্বপ্নগুলো।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]