সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

সিলেট অফিস

সারাদেশ

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল বাতিল করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রশাসক। রবিবার সিলেট

2026-09-28T17:26:57+06:00
2026-09-28T17:26:57+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল বাতিল করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রশাসক।  রবিবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। 

নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন এসসিসিআই এর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী। এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। 

এসসিসিআই এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২ (অংশ-৬)-৯৬ এর আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে এবং একই তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২(অংশ-৬)-৯৪ এর আদেশ অনুযায়ী এজাজ আহমদ চৌধুরী-কে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদক্রমে নুতনভাবে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, এর আগে দুইবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তফশিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]