গ্রিন ইন্ডাস্ট্রি-আইসিটি খাতের পুনঃঅর্থায়ন স্কিমে প্রাইম ব্যাংক

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এই স্কিম দুটির

2026-09-28T18:18:07+06:00
2026-09-28T18:18:07+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
গ্রিন ইন্ডাস্ট্রি-আইসিটি খাতের পুনঃঅর্থায়ন স্কিমে প্রাইম ব্যাংক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
⏲
বাংলাদেশ ব্যাংকের গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এই স্কিম দুটির আওতায় অর্থায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়। 

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুননবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্যোগটির অধীনে কেন্দ্রীয় ব্যাংক সবুজ শিল্প স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে স্বল্প ব্যয়ে অর্থায়নের সুযোগ দিচ্ছে। অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক টেকসই শিল্প উন্নয়ন ও আইসিটি খাতের যোগ্য উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ সহায়তা প্রদান করবে।

এই দুই স্কিমে অংশগ্রহণের মাধ্যমে টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যাংকিং এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছে ব্যাংকটি। এর মাধ্যমে সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তাদের উৎসাহিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব উদীয়মান খাতগুলোতে বিনিয়োগের সুযোগ বাড়াবে। এ ধরনের উদ্যোগ দেশের সার্বিক অর্থনীতিকে অধিকতর টেকসই, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎ-উপযোগী করে তুলতে ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]