এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

স্পোর্টস ডেস্ক

খেলা

দীর্ঘ ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে একক (ব্যক্তিগত) পদক জিতেছেন জিন্নাত আক্তার। জাপানের আইচিতে

2026-09-26T11:29:32+06:00
2026-09-26T11:29:32+06:00
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ এএম 
⏲
দীর্ঘ ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে একক (ব্যক্তিগত) পদক জিতেছেন জিন্নাত আক্তার। জাপানের আইচিতে আয়োজিত এশিয়ান গেমসে উশুকা ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতে দেশে ফেরেন এই ক্রীড়াবিদ।

রাতে ঢাকায় পৌঁছালে জিন্নাত আক্তারকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ।

এ সময় জিন্নাতকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের একক পদক জয়ের পর এটিই এশিয়ান গেমসে কোনো বাংলাদেশী ক্রীড়াবিদের প্রথম ব্যক্তিগত পদক অর্জন। জিন্নাতের এই ঐতিহাসিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’
ভাড়ানৈরাজ্য ঠেকাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি
পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে এস্কেভেটরের চাপায় আহত বৃদ্ধের মৃত্যু

সর্বাধিক পঠিত 

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি
চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ
ঢাকায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময়
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ
দ্বৈত আচরণের শিল্পীদের কোনো মূল্য নেই: ভাবনা
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]