চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ পেয়েছেন ফটিকছড়ির কৃতিসন্তান ও এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ।গত ২০ সেপ্টেম্বর

2026-09-26T15:40:55+06:00
2026-09-26T15:40:55+06:00
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ পেয়েছেন ফটিকছড়ির কৃতিসন্তান ও এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ।

গত ২০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইঞ্জিনিয়ার) পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Sc. Engg. এবং Master of Engineering in Mechanical ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তার রয়েছে ২১ বছরেরও বেশি অভিজ্ঞতা।প্রাকৌ: আতিক বিল্লাহ চুয়েটের সাবেক ছাত্রদলের নেতা ছিলেন। তিনি বিএনপির পেশাজীবী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) - চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক ও এ্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন।

দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, প্রকৌশল জ্ঞান, মেধা ও দক্ষতার মাধ্যমে তিনি চট্টগ্রাম ওয়াসার কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর পানি সরবরাহ ও ওয়াসার বিভিন্ন কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।

ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ এনামুল হকের বংশোদ্ভূত।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’
ভাড়ানৈরাজ্য ঠেকাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি
পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে এস্কেভেটরের চাপায় আহত বৃদ্ধের মৃত্যু

সর্বাধিক পঠিত 

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি
চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ
ঢাকায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময়
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ
দ্বৈত আচরণের শিল্পীদের কোনো মূল্য নেই: ভাবনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]