দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।শনিবার (২৬

2026-09-26T18:05:09+06:00
2026-09-26T18:05:09+06:00
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইকের নেতৃত্বে শহরের দাশপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সুমন পাইক বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে কোনো মহল সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর যুবদল নেতা শেখ তাওহিদুল ইসলাম, খোকন শেখ, লালন হাওলাদার, হাইউল মীর, সুমন শরীফ, জাহিদ শেখ ও রহিম শিকদার প্রমুখ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’
ভাড়ানৈরাজ্য ঠেকাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি
পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে এস্কেভেটরের চাপায় আহত বৃদ্ধের মৃত্যু

সর্বাধিক পঠিত 

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি
চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ
ঢাকায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময়
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ
দ্বৈত আচরণের শিল্পীদের কোনো মূল্য নেই: ভাবনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]