মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের হার দিয়ে ফিফা আসিয়ান কাপে সূচনা করল বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে মালয়েশিয়ার অবস্থান ১৩৬ নম্বর ও বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলটি মাঠের পারফরম্যান্সেও এগিয়ে থাকল।
ম্যাচে দাপটে জিতেছে মালয়েশিয়া। তারা প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করেছে। নিজেদের আগের দুই ম্যাচে গোলহীন ছিল মালয়েশিয়া।
ইন্দোনেশিয়া ও হংকংয়ে হচ্ছে আসিয়ান কাপ আসর। টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ইন্দোনেশিয়ায়। ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে থমাস ডুলির বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।
দেশবার্তা/এমআর