জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া সবজির বাজার

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

জ্বালানি তেলের দাম বাড়ানোর কয়েক দিনের মধ্যেই রাজধানীর বাজারে বিভিন্ন সবজির দাম নতুন করে বাড়তে শুরু করেছে। গত

2026-09-25T16:11:51+06:00
2026-09-25T16:11:51+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া সবজির বাজার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম 
⏲
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বাড়ানোর কয়েক দিনের মধ্যেই রাজধানীর বাজারে বিভিন্ন সবজির দাম নতুন করে বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে পটোল, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙা, ধুন্দল ও করলাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কাঁচামরিচ ও টমেটোর দামও বেড়েছে। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের বাজারে এখনো বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। পরিবহন ব্যয় বাড়ার কারণে পাইকারি দামে যে অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে, তা খুচরা বাজারেও চলে আসছে।

তবে ক্রেতাদের অভিযোগ, পরিবহন ব্যয় যে হারে বেড়েছে, অনেক ক্ষেত্রে তার তুলনায় বেশি হারে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। তাঁদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বাজারে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা নজরদারির আওতায় আনা প্রয়োজন।

গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। 

ব্যবসায়ীরা বলছেন, একের পর এক জ্বালানির দাম বাড়ায় পণ্য পরিবহনের ব্যয়ও বেড়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে সবজি আনার ক্ষেত্রে ট্রাকভাড়া বাড়ার প্রভাব সরাসরি পড়ছে বাজারে।

রাজধানীর খুচরা বাজারে বর্তমানে লম্বা বেগুন বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই ধরনের বেগুনের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

করলার দামও বেড়েছে। কিছুদিন আগে যে করলা ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল, এখন মানভেদে তা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের দামও বেড়ে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। এক সপ্তাহ আগে এসব সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

এছাড়া ঝিঙা, ধুন্দলসহ আরও কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচা পেঁপের দাম আগের মতোই ৩০ টাকা কেজি রয়েছে। কাঁচামরিচের দামেও বড় পরিবর্তন দেখা যায়নি বলে বাজার ঘুরে জানা গেছে।

মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, পরিবহন খরচ বেড়েছে। আর তাই পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে।

মিজান নামের আরেক ব্যবসায়ী বলেন, যশোর থেকে রাজধানীর কারওয়ান বাজারে বেগুন আসে। প্রায় ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পাইকাররা কিনে আনতেন। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল ১৮ হাজার টাকা। তেলের দাম বাড়ায় এখন সেই ট্রাকভাড়া বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। এর প্রভাব পড়ছে সবজির দামে। কারওয়ান বাজারে বেগুনের দামও এখন ১০০ টাকার ওপরে উঠেছে।

তবে ক্রেতাদের অনেকেই পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে একসঙ্গে ১০ থেকে ২০ টাকা দাম বাড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। মিরপুর-১১ নম্বর কাঁচাবাজারে চাকরিজীবী মিনহাজ বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, সেটার প্রভাব পণ্যের দামে ১-২ টাকা বাড়তে পারে। একবারেই যে ১০-২০ টাকা পড়বে, এমনটা হওয়ার কথা নয়। একেবারেই নজরদারি নেই বাজারে। এই সুযোগে যে যার মতো দাম বাড়াচ্ছে।

অবশ্য সব নিত্যপণ্যের দাম একসঙ্গে বাড়েনি। বাজারে ফার্মের মুরগির ডিম গত সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগিও বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজারেও এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় কোনো প্রভাব দেখা যায়নি।

অন্যদিকে পাস্তুরিত তরল দুধের দাম সম্প্রতি বেড়েছে। কয়েকটি বেসরকারি বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বাড়িয়েছিল। এরপর বেসরকারি প্রতিষ্ঠানগুলোও দাম বাড়িয়েছে বলে জানা গেছে।

আটা ও ময়দার দামও আগের তুলনায় বেশি। প্রায় দুই সপ্তাহ আগে সরবরাহকারী করপোরেট প্রতিষ্ঠানগুলো আটা-ময়দার দাম বাড়িয়েছে। ফলে এসব পণ্যের দামও আগের তুলনায় বেড়েছে।

সবজি বিক্রেতাদের ভাষ্য, জ্বালানি তেলের দাম বাড়ার পর পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে। দূরবর্তী জেলা থেকে ঢাকায় সবজি আনতে ট্রাকের ভাড়া বাড়ায় পাইকারি বাজারে তার প্রভাব পড়ছে। পরে খুচরা বিক্রেতাদের খরচও যুক্ত হচ্ছে। তবে বাজারে পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে পরিবহন ব্যয়ের পাশাপাশি অন্য কোনো কারণ কাজ করছে কি না, তা নিয়ে ক্রেতাদের মধ্যে প্রশ্ন রয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এরই মধ্যে পরিবহন খাত ছাড়িয়ে নিত্যপণ্যের বাজারেও পড়তে শুরু করেছে। সবজির দাম বাড়ার ফলে সীমিত আয়ের মানুষের দৈনন্দিন বাজার খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে ক্রেতাদের অভিযোগের কারণে নিয়মিত বাজার মনিটরিংয়ের প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

১১৪টি আর্থিক অনিয়মের অভিযোগে দোষী ম্যানচেস্টার সিটি
‘ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত’
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ
হাম উপসর্গে ৩ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]