৪০০ শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

দেশের বিভিন্ন অঞ্চলের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সর্বমোট ২ কোটি

2026-09-23T17:21:22+06:00
2026-09-23T17:21:22+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
৪০০ শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম 
দেশের বিভিন্ন অঞ্চলের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সর্বমোট ২ কোটি ২০ লাখ টাকার বৃত্তি দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালানো ২০০ জন ছাত্র এবং ২০০ জন ছাত্রীকে ২ বছরে এই বৃত্তির অর্থ দেওয়া হবে।

বুধবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত ৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অবশিষ্ট ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে আজাদ। সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, তোমরা শুধু নিজের জন্য সফল হবে না; অন্যদের জন্যও পথ তৈরি করবে। তোমরা যখন প্রতিষ্ঠিত হবে, তখন তোমাদের মতো আরেকজন মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়াবে। এভাবেই সহযোগিতার এই ধারাটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এগিয়ে যাবে। মনে রাখবে, তোমাদের বর্তমান আর্থিক সীমাবদ্ধতা তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে আজাদ বলেন, বৃত্তি মেধাবীদের জন্য শুধু আর্থিক সহায়তা নয়; এটি মেধাবীদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাসের প্রতীক। মেধাবীরা তাদের, পরিশ্রম ও সততার মাধ্যমে এই আস্থার মর্যাদা দেবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিকতা ও নৈতিকতা ধারণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, একটি দায়িত্বশীল ব্যাংকের ভূমিকা শুধু ব্যাংকিং সেবার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সমাজের প্রতি, দেশের মানুষের প্রতি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের একটি সামাজিক দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো শিক্ষা।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক এবং ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হারুনুর রশীদসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘সিএসকের ৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি পেয়েছি’
জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ
পিরোজপুরে পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো
হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]