সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধির ধারা অব্যাহত থাকা, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির ব্যাপক উন্নতি এবং রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ায় মার্কিন

2026-09-22T15:26:09+06:00
2026-09-22T15:26:09+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম 
সংগৃহীত ছবি
প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধির ধারা অব্যাহত থাকা, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির ব্যাপক উন্নতি এবং রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ায় মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় ও স্থানীয় মুদ্রা টাকার অবস্থান শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে। টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে ডলারের বিপরীতে টাকা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এতে দীর্ঘদিন ধরে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে চলা অস্থিরতা কেটে গিয়ে স্থিতিশীলতার নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ০.০৬ শতাংশ বেড়েছে। বিশেষ করে চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর-মাত্র কয়েকদিনের ব্যবধানে টাকার মান আরও ০.৭৭ শতাংশ বাড়ে। 

এ সময়ে প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ঠিক ১২৩ টাকায় নেমে এসেছে। ২০২১ সালে ডলারের দর যেখানে ৮৫ টাকা ৮০ পয়সা ছিল, তা ক্রমাগত বেড়ে ১২৩ টাকা ৯৫ পয়সা পর্যন্ত উঠলেও চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে সেই ঊর্ধ্বমুখী প্রবণতা উল্টো ঘুরেছে।

আর্থিক খাতের বিশ্লেষক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া জানান, আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের জোয়ার আসায় বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ তৈরি হয়েছে। এতে আমদানি দায় পরিশোধ করা যেমন সহজ হয়েছে, তেমনি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থা উজ্জ্বল হচ্ছে। টাকা শক্তিশালী হওয়ায় জ্বালানি, খাদ্য, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে দেশীয় মুদ্রায় খরচ কমবে, যা সার্বিক মূল্যস্ফীতি কমাতেও ভূমিকা রাখবে।

একই কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, রেমিট্যান্স বৃদ্ধি এবং ব্যাংকগুলোতে বাড়তি ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ক্ষয়প্রাপ্ত রিজার্ভ পুনর্গঠন করতে পেরেছে। একই সঙ্গে অর্থপাচার ও বাণিজ্যভিত্তিক অনিয়ম রুখতে নিবিড় তদারকি চালানো হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো
হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু
শ্রাবণের মেঘ গানের ভাইরাল বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]