বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত। দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে

2026-09-23T15:56:42+06:00
2026-09-23T15:56:42+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম 
ফাইল ছবি
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত। দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে আলোচনার জন্য ভারত প্রস্তুত বলেও জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা জানান।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গতিপথ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের অবস্থান আগেও জানানো হয়েছে। দেশটি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায়।

তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মধ্যেই আলোচনা করতে ভারত প্রস্তুত।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ মুহূর্তে তার কাছে এ ধরনের কোনো বৈঠকের তথ্য নেই। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তিনি তা জানাবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এছাড়া নিউইয়র্কে তিনি কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সূত্র: ইন্ডিয়া ডটকম

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু
শ্রাবণের মেঘ গানের ভাইরাল বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
পরিবেশবান্ধব ও তথ্যপ্রযুক্তি খাতে এনসিসি ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]