জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কুইন্সের ফার রকওয়ের একটি ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত মিলেই ইয়েশিভা দারখেই তোরা পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির ‘ওহেভ ইসরায়েল’ বা ‘ইসরায়েলের প্রেমিক’ সম্মাননা গ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি স্প্যানিশ ভাষায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
সমস্যা ইসরায়েলের, আমাদের নয়: সিরীয় প্রেসিডেন্টসমস্যা ইসরায়েলের, আমাদের নয়: সিরীয় প্রেসিডেন্ট
পরে প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে নাচতেও দেখা যায় মিলেইকে। তার কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।
দেশবার্তা/এমআর