পিরোজপুরে পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার

2026-09-23T18:29:17+06:00
2026-09-23T18:29:17+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পূবালী ব্যাংক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস (কদমতলা) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দাসসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

এদিকে বিকেল ৩টায় পিরোজপুর শহরের সিও অফিস মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (ডিজিটাল ব্যাংকিং বুথ) উদ্বোধন করা হয়। বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

এ সময় দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু ও পরিচালকবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এই ডিজিটাল ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহক ও সাধারণ মানুষের কাছে আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে।

দিনব্যাপী কর্মসূচিগুলো বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পূবালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি হুথিদের
‘সিএসকের ৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি পেয়েছি’
জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ
পিরোজপুরে পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]