প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর

দেশবার্তা ডেস্ক

জাতীয়

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক

2026-09-22T14:35:33+06:00
2026-09-22T15:48:29+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ বরিউল আলম। নতুন বাস ভাড়া আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই কার্যকর বলে জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোয় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।

এর আগে সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

এর আগে বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে কী পরিমাণ বাসভাড়া বাড়বে, সে বিষয়ে বিআরটিএ, বুয়েটসহ সংশ্লিষ্ট সরকারি ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের একটি নীতিমালা রয়েছে।

সেই নীতিমালা অনুযায়ী ভাড়া বাড়ানোর কথা থাকলেও যাত্রীদের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারও কিছুটা কম ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিমুল বিশ্বাস বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির হিসাব অনুযায়ী বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর একটি প্রস্তাব এসেছে।

তবে জনস্বার্থ বিবেচনায় বাসমালিকদের প্রস্তাবিত হারের চেয়ে তিন পয়সা কমে ১৭ পয়সা নেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে বিআরটিএর সঙ্গে মালিক সমিতির সমঝোতা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি উন্মোচন
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
যুক্তরাষ্ট্রে মানুষ রোবটের লড়াইয়ে জয়ী হলেন কে
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]