বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে

দেশবার্তা ডেস্ক

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে মালিকপক্ষ। বিআরটিএর গঠিত কমিটির কাছে প্রতি কিলোমিটারে ২০

2026-09-21T19:31:37+06:00
2026-09-21T19:31:37+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম 
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে মালিকপক্ষ। বিআরটিএর গঠিত কমিটির কাছে প্রতি কিলোমিটারে ২০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে তারা। এ নিয়ে বিআরটিএ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এসব আলোচনা ও সুপারিশ করা হয়। বিকেল তিনটায় শুরু হয়ে এ বৈঠক চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

নতুন প্রস্তাবে সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।

মালিকপক্ষের দেওয়া প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে বর্তমান ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বর্তমান ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসি) আওতাধীন এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটেই ভাড়া বাড়ানোর এই প্রস্তাব করা হয়েছে। আলোচনা অনুযায়ী দু-এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭
জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
গাইবান্ধায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]