মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
জ্বালানি খাতের লোকসান ও ভর্তুকির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রতি মাসে সরকারকে জ্বালানি খাতে ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল।
তিনি আরও জানান, কেবল ডিজেলেই লিটারপ্রতি সরকারের ভর্তুকি দিতে হচ্ছিল ৯০ টাকা, যা বছর শেষে বিশাল অংকে দাঁড়ায়। শুধু ডিজেলেই বছরে ভর্তুকির পরিমাণ ছিল ৪০ হাজার কোটি টাকা। আর সব মিলিয়ে পুরো জ্বালানি খাতে বার্ষিক লোকসানের পরিমাণ ছিল ৫০ হাজার কোটি টাকা।
এই বিশাল আর্থিক চাপ সামলাতেই সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশবার্তা/একে