কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

সোহেল রানা, নড়াইল

সারাদেশ

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির সম্মানিত সভাপতি মুন্সি জাহিদুল হাসানকে উষ্ণ

2026-09-21T19:37:23+06:00
2026-09-21T19:37:23+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
সোহেল রানা, নড়াইল
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম 
মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সি জাহিদুল হাসানকে উষ্ণ সংবর্ধনা প্রদান।
নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির সম্মানিত সভাপতি মুন্সি জাহিদুল হাসানকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২১ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্দুর রহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু, বড়দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন এবং মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রমুখ ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নবনির্বাচিত সভাপতি  মুন্সি জাহিদুল হাসানের গতিশীল নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

নবনির্বাচিত সভাপতি মুন্সি জাহিদুল হাসান তাঁর বক্তব্যে সংবর্ধনা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একটি আদর্শ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭
জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
গাইবান্ধায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]