আজমুল হত্যার বিচার দাবিতে খুলনায় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোনাডাঙ্গায় তিন ঘণ্টা সড়ক অবরোধ (ব্লকেড)

2026-09-21T18:46:01+06:00
2026-09-21T18:46:01+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আজমুল হত্যার বিচার দাবিতে খুলনায় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোনাডাঙ্গায় তিন ঘণ্টা সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে মেট্রোপলিটন পুলিশ ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করেন তারা। এতে দুপুরের পর থেকে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের পর এতদিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন। এ সময় শিক্ষকরাও তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

অবরোধ চলাকালে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১টার পর কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন।

পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ জানান, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের একাধিক অভিযান চলছে এবং খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে আদালতে তদন্তের অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রতিশ্রুতি দেন তিনি।

পুলিশের এই সুনির্দিষ্ট আশ্বাসের পর শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭
জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]