সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

ঘরে বসে বৈষম্য দূরীকরণের কথা বললে হবে না, বাস্তবে মাঠে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে হবে। কে ধনী,

2026-09-21T18:55:30+06:00
2026-09-21T18:55:30+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ঘরে বসে বৈষম্য দূরীকরণের কথা বললে হবে না, বাস্তবে মাঠে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে হবে। কে ধনী, কে দরিদ্র, কে হিন্দু, কে মুসলিম, কে আদিবাসী—তা দেখার সময় নেই। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বর্তমান সরকার সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের বালুবাড়ি পল্লীশ্রী অডিটোরিয়ামে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ফেসিং প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসরকারি সংগঠনগুলোর উদ্দেশে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, ‘বর্তমান এনজিওগুলো সামাজিক উন্নয়নের থেকে ঋণ কার্যক্রম নিয়েই ব্যস্ত। মুখে, সভা-সেমিনারে জেন্ডার সমতা বা বৈষম্য নিরসনের কথা বলে, কিন্তু বাস্তবে বাস্তবায়নে ততটা উদ্যোগ তেমন লক্ষ করা যায় না।’

তিনি আরও বলেন, দেশে তেল, গ্যাস ও সার নিয়ে ফ্যাসিবাদী শক্তি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দেশে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বহির্বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু দেশে যথেষ্ট সরবরাহ রয়েছে।

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের আমলে কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আমাদের সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। যা পর্যায়ক্রমে সকলে পাবে।’

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের বক্তারা সমাজে জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবামুখী প্রতিষ্ঠানে নাগরিকদের কার্যকর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ সহজে পৌঁছে দেওয়া এবং সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক মো. ফরিদুজ্জামান, জেলা সমাজসেবার উপপরিচালক মো. আব্দুল মতিন, ডেমোক্রেসি ওয়াচের ফেসিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফিরোজ নূরন নবী যুগল, সনাকের সভাপতি লায়লা চৌধুরী, সাংস্কৃতিক কর্মী ফেন্সি, আদিবাসী নেতা সুসন্যা টপ্প, রিতা হেমব্রম এবং নাগরিক প্ল্যাটফর্মের মুকিদ হায়দার শিপনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডেমোক্রেসি ওয়াচ ও পল্লীশ্রীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ শহিদুর রহমান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭
জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
গাইবান্ধায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]