মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এসময় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, অধ্যবসায়ের স্বীকৃতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ১২১ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এবারের বৃত্তি অর্জনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন, আমরা যখন লেখাপড়া করি তখন একটি জ্ঞান বা মুখস্ত করে পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়া একটি বিষয় থাকে তার সাথে আরেকটি বিষয় প্রতি গুরুত্ব থাকা খুব দরকার ভালো মানুষ হিসাবে যে গুণাবলিগুলো থাকা সেটি। ভালো মানুষ হতে হলে প্রথমে ধৈর্যশিল হতে হবে।
তা না হলে ভালো মানুষ হওয়া যাবে না ভালো। ভালো ছাত্র আর ভালো মানুষের পার্থক্য আছে ।ভালো ছাত্র ভালো মানুষ তখনি হবে যখন ভালো মানুষের গুণাবলি তার ভিতরে কাজ করবে। ভালো মানুষ হবার প্রথম গুণ হচ্ছে তার ধৈর্য থাকতে হবে।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সব সময় শাসন করবেন না । তাদের সাথে বন্ধুত্বের মত আচারণ করুন। তাদে সাথে শাসন আর মধ্যে রাখলেই ভালো সন্তান হয় না। তাদের কথা মনোযোগ সহাকারে শুনুন। তারা কাদের সাথে মেলামেশা করছে খারপ পথে যায় কিনা সে দিকে নজর রাখুন।
এসময় তিনি আরো বলেন, বর্তমানে সময় যুব সমাজে মাদকের মত মোবাইলে আসক্ত হচ্ছে। সারাক্ষণ মোবাইলে রিলস দেখে সময় নষ্ট করছে। তাদরে অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে দূরে রাখনু । শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী ও উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়গুলোতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/জেএ