আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কোহাট, হাঙ্গু ও থাল এলাকায় নিরাপত্তা বাহিনীর স্থল অভিযান এবং আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায়

2026-09-21T21:00:55+06:00
2026-09-21T21:02:10+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ৯:০২ পিএম
সংগৃহীত ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কোহাট, হাঙ্গু ও থাল এলাকায় নিরাপত্তা বাহিনীর স্থল অভিযান এবং আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রবিবার (২০ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহাট ও হাঙ্গু জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে নয়জন সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হন। এরপর আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প, গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়। 

পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, এতে সন্ত্রাসীদের তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, ধ্বংস করা লক্ষ্যবস্তুর মধ্যে আত্মঘাতী বোমারুদের একটি প্রশিক্ষণ কেন্দ্রও ছিল। সেখানে একাধিক আত্মঘাতী বোমারুসহ ২৮ জন সন্ত্রাসী নিহত হন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে বিমান হামলায় হতাহতের সংখ্যা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের বক্তব্যে ভিন্নতা রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা ২৮ জন সন্ত্রাসী নিহতের কথা জানালেও আফগান কর্মকর্তারা দাবি করেছেন, নিহতদের মধ্যে সাধারণ নাগরিকও ছিলেন।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি তৈরি হচ্ছে দাবি করে তারা জানিয়েছে, হামলাগুলো সুনির্দিষ্টভাবে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়েছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সূত্র: সামা টিভি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭
জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]