জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশে জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে। রোববার সরকারি

2026-09-21T21:03:41+06:00
2026-09-21T21:03:41+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশে জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে। রোববার সরকারি এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশে দাম বাড়িয়ে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। হঠাৎ করে মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে; যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করেছে।   

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে বাংলাদেশে যখন তুমুল আলোচনা চলছে, তখন দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম কত; সেদিকে নজর রাখছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। 

সোমবার পর্যন্ত দক্ষিণ এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য এবং স্থানীয় মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক রূপান্তর বিশ্লেষণ করলে দেখা যায়, এই অঞ্চলের জ্বালানি বাজারে দামের বেশ বড় ব্যবধান রয়েছে।

বাংলাদেশে সোমবার থেকে নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন প্রজ্ঞাপনে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনীতি ভারতে রাজ্যভেদে জ্বালানির দামে পার্থক্য রয়েছে। দেশটির জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং ও অ্যানালাইসিসের (পিপিএসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে পেট্রোল ১০২.১২ ভারতীয় রুপি, অর্থাৎ প্রায় ১৩১ টাকা; ডিজেল ৯৫.২০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

পাকিস্তানে গত ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন দিনের জন্য নির্ধারিত দরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল ৩৮৯.১৪ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি প্রায় ১৭২ টাকা; হাই-স্পিড ডিজেল ৪২৪.০৪ রুপি, প্রায় ১৮৮ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।

শ্রীলঙ্কায় গত ৩১ আগস্টের সর্বশেষ সরকারি মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল ৩৯৯.০০ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৪৭.৬ টাকা) ও অটো ডিজেল ৩৮২.০০ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৪১.৩ টাকা) ধরে বিক্রি হচ্ছে।

নেপাল অয়েল করপোরেশনের তালিকায় প্রতি লিটার পেট্রোল ১৭৫.০০ নেপালি রুপি (প্রায় ১৪০.৩ টাকা) এবং ডিজেল ১৬৫.০০ নেপালি রুপিতে (প্রায় ১৩২.৩ টাকা) বিক্রি হচ্ছে।

ভুটানের রাজধানী থিম্পুতে সরকারি ভর্তুকি-পরবর্তী পেট্রোল ৯৮ গুলট্রাম, প্রায় ১২৫ টাকা এবং ডিজেল ৯৮.৩১ গুলট্রাম, প্রায় ১২৬ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

মালদ্বীপে রাষ্ট্রীয় মূল্য তালিকা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬.০১ রুফিয়া, বাংলাদেশি টাকায় প্রায় ১২৮ টাকা এবং ডিজেল ১৭.৫৪ রুফিয়া, প্রায় ১৪০ টাকা।

আফগানিস্তানের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের নির্দিষ্ট খুচরা মূল্য পাওয়া যায়নি। দেশটির সরকারি আফগানিস্তান অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন বলেছে, আন্তর্জাতিক বাজার, সরবরাহ, পরিবহন, কর ও বিনিময় হারসহ বিভিন্ন কারণে স্থানীয় বাজারে জ্বালানি দামে পরিবর্তন হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩৭
জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]