আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

আফগানিস্তানে রাতভর পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর)

2026-09-21T14:10:29+06:00
2026-09-21T14:10:29+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পিএম 
সংগৃহীত ছবি
আফগানিস্তানে রাতভর পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে সীমান্তে দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির এক খবর জানিয়েছেন খামা প্রেস।

তালেবান কর্মকর্তারা জানান, কুনার প্রদেশের নূরগাল জেলার পাতান গ্রামের বসতবাড়িতে রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান প্রথম হামলা চালায়। এতে তিনজন সাধারণ মানুষ প্রাণ হারান। এরপর ভোর চারটার দিকে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার টোর কান্দি ও রাখা এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলায় খালি দোকান ও পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তান সামরিক বাহিনী সোমবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। সম্প্রতি খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান সেনা অভিযান জোরদার করেছে। 

পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানের অভ্যন্তরে থাকা আস্তানা থেকে তৎপরতা চালাচ্ছে, যা কাবুল প্রশাসন শুরু থেকেই অস্বীকার করে আসছে।

হামলার আগের দিন খাইবার পাখতুনখাওয়ার হাংগু জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দুই কর্মকর্তাসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হন। একই সঙ্গে কোহাটের সাম্প্রতিক হামলার নেপথ্যে আফগানিস্তান থেকে আসা সশস্ত্র গোষ্ঠী জড়িত ছিল বলে দাবি করে ইসলামাবাদ।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত পারের এই হামলাগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে। আফগান তালেবান এসব হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, অন্যদিকে পাকিস্তান দাবি করছে তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। সূত্র: খামা প্রেস

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]