জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। পরবর্তীতে জব্দ করা এসব

2026-09-20T11:20:21+06:00
2026-09-20T11:20:21+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ এএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। পরবর্তীতে জব্দ করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়। 

​জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে  জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে এক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে পরিবহনকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত প্রশাসনের সহায়তায় জব্দকৃত সারগুলো মোট ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।

​স্থানীয় প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দকৃত সারগুলো পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে অবৈধভাবে পাচার করছিলেন।

​অভিযান প্রসঙ্গে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের সাথে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির এবং অজ্ঞাত পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষকের সার নিয়ে যেকোনো অনিয়ম বা পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সর্বাধিক পঠিত 

প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]