মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।মাগুরার

2026-09-20T17:21:00+06:00
2026-09-20T17:21:00+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম 

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

সভায় মাগুরা জেলা চেম্বারের সভাপতি আখতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, পুলিশ সুপারের প্রতিনিধি, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ, মাগুরা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীসহ চার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন প্রকল্প এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।

সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা শেষে জেলা বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত কমিটি এবং মাগুরা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারদর মনিটরিং-সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়


দেশবার্তা/এমআর





সর্বশেষ সংবাদ 

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সর্বাধিক পঠিত 

প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]