এনসিটি ইজারার লাভ-ক্ষতি জনগণকে জানাতে হবে: বন্দর রক্ষা কমিটি

চট্টগ্রাম অফিস

সারাদেশ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিলে দেশের কী লাভ হবে, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম

2026-09-20T17:02:45+06:00
2026-09-20T17:02:45+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
এনসিটি ইজারার লাভ-ক্ষতি জনগণকে জানাতে হবে: বন্দর রক্ষা কমিটি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম 
সংগৃহীত ছবি
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিলে দেশের কী লাভ হবে, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির নেতারা। একই সঙ্গে ইজারা দেওয়া হলে সম্ভাব্য ক্ষতি কী হতে পারে, তা নিয়ে সরকারের সঙ্গে জাতীয় পর্যায়ে সংলাপেরও দাবি জানিয়েছেন তাঁরা।

আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়নগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বানও জানান তাঁরা।

রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। বন্দরের সঙ্গে জাতীয় অর্থনীতি ও বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থ জড়িত। তাই বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

তাঁরা বলেন, এনসিটি ইজারার সিদ্ধান্তের আগে এর সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন। সরকারের কাছে বিষয়টি জনগণের কাছে স্পষ্ট করার পাশাপাশি প্রয়োজনে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তাঁরা।

৫ অক্টোবরের অবস্থান কর্মসূচিতে জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

তাঁরা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা। তবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে সরকার দুর্বলতা হিসেবে বিবেচনা করলে তা ভুল হবে। দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান তাঁরা। প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথাও বলেন বক্তারা।

সভায় টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ-সম্পাদক ইব্রাহীম ফরাজি, বিএফটিইউসির সভাপতি আনোয়ারুল হক হুনি, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়াসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সর্বাধিক পঠিত 

প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]