উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। উক্ত নির্বাচনে সভাপতি পদে-জাহিদ হাসান টোকন বিজয়ী হয়েছেন তিনি ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিদন্দ্বি-ফকির শওকত পেয়েছেন পেয়েছেন -৫০ ভোট সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধি-ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন-৪১ ভোট সহ সভাপতির দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমি পত্রিকার বার্তা সম্পাদক সরোয়ার হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কন্ঠের ফিরোজ গাজী। কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার সহকারি সম্পাদক জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম জয়লাভ করেছেন। সদস্যপদে ছয়টিতে জয়লাভ করেছেন, আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু।
দেশবার্তা/জেএ