মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে সাবেক ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মীর মোশারেফ আলী।

2026-09-19T17:28:18+06:00
2026-09-19T17:28:18+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে সাবেক ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মীর মোশারেফ আলী। তিনি ১৯৭১ সালে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং যুদ্ধকালীন বিভিন্ন অভিযানে অংশ নেওয়ার দাবি করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি গেজেটে অন্তর্ভুক্তির জন্য করা আবেদন ও জীবনবৃত্তান্তে মীর মোশারেফ আলী তাঁর মুক্তিযুদ্ধকালীন ভূমিকার বিস্তারিত তুলে ধরেছেন। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকার পিলখানায় ইপিআরে কর্মরত ছিলেন। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী পিলখানায় হামলা চালালে সেখানে অনেক ইপিআর সদস্য শহীদ হন। পরে আটক অন্য সদস্যদের সঙ্গে তাঁকেও মোহাম্মদপুর ফিজিক্যাল এডুকেশন কলেজে রাখা হয় এবং নির্যাতন করা হয় বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি।

মীর মোশারেফ আলীর ভাষ্য, কিছুদিন পর তাঁকে লৌহজং থানায় পোস্টিং দেওয়া হয়। সেখানে পাকিস্তানি বাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি পালিয়ে যান। নদী, পানি ও জঙ্গল পেরিয়ে গভীর রাতে একটি গ্রামে পৌঁছান। পরে এক ব্যক্তির সহায়তায় তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. ইকবাল হোসেনের কাছে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি এলএমজি, একটি .৩০৩ রাইফেল ও কিছু গুলি ওই কমান্ডারের কাছে জমা দেন বলে আবেদনে উল্লেখ করেছেন।

এরপর বিভিন্ন অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি গোয়ালিবান্দি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পান বলেও দাবি করেছেন মীর মোশারেফ। তাঁর অধীনে প্রশিক্ষণ নিয়ে অনেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

আবেদনে আরও বলা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন হেলিকপ্টারে লৌহজংয়ে এলে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধার সাব-কমান্ডারের দায়িত্ব পালন করে তাঁকে গার্ড অব অনার দেন মীর মোশারেফ আলী। পরে কমান্ডার ইকবাল হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে তিনি বাড়ি ফিরে আসেন বলে দাবি করেন।

স্বাধীনতার পর বিডিআর থেকে আহ্বান করা হলে তিনি পুনরায় চাকরিতে যোগ দেন বলেও আবেদনে উল্লেখ করেছেন। পরে রাঙামাটিতে শান্তিবাহিনীর সঙ্গে সংঘাতের সময় তাঁকে সেখানে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ ১০ থেকে ১২ বছর পাহাড়ি এলাকায় দায়িত্ব পালনের কারণে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে খোঁজ নিতে পারেননি বলে দাবি তাঁর।

মীর মোশারেফ আলীর দাবি, গত প্রায় ২০ বছরে তিনি চারবার যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন এবং ‘ক’ গ্রুপে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে ঢাকায় সংশ্লিষ্ট ফাইল পাঠানোর পর অজ্ঞাত কারণে তাঁর নামে গেজেট প্রকাশ হয়নি। তাঁর কাগজপত্র জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল—জামুকায় পড়ে রয়েছে বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।

তিনি আরও দাবি করেন, তাঁর কাগজপত্র ও প্রমাণাদি পর্যালোচনার পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে জানিয়েছিলেন, তাঁর কাছ থেকে চাওয়ার মতো আর কোনো প্রমাণ নেই। তাঁর কাছে থাকা প্রমাণাদি যথেষ্ট বলেও ওই কর্মকর্তা মন্তব্য করেছিলেন বলে আবেদনে উল্লেখ করেন মীর মোশারেফ।

জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে মীর মোশারেফ আলী তাঁর কাগজপত্র ও প্রমাণাদি পুনরায় যাচাই করে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]