মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানঘর থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯

2026-09-19T17:53:58+06:00
2026-09-19T17:53:58+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানঘর থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সামগ্রী ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আমলসার গ্রামের একটি দোকানে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে দোকানঘর থেকে জুয়া খেলার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের আটকের চেষ্টা চলছে। আগে জুয়া মামলার ক্ষেত্রে জামিনযোগ্য ছিল, বর্তমানে জুয়া মামলা জামিনযোগ্য নয়।

তিনি আরও বলেন, আমলসার গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের অন্ধকারে ঝোপঝাড় ও গ্রামের পাশে থাকা বিভিন্ন নির্জন স্থানে ছোট আলো জ্বালিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]