সিলেটে বিজিবির অভিযান: প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট অফিস

সারাদেশ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

2026-09-19T17:23:06+06:00
2026-09-19T17:23:06+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে বিজিবির অভিযান: প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম 
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, গরু, চকলেট, প্রসাধনী সামগ্রী, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ। জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। আটককৃত পণ্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন কারিশমা
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]