পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে বিদ্যমান নিট

2026-09-19T18:01:58+06:00
2026-09-19T18:01:58+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ছুটি নগদায়ন ১৮ মাস
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম 
নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে বিদ্যমান নিট পেনশনের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়বে। একই সঙ্গে পেনশনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ১২ মাস এবং ছুটি নগদায়নের সুবিধা ১৮ মাস রাখা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বেতনস্কেল ২০২৬-এর পেনশনসংক্রান্ত বিধানে বলা হয়েছে, পেনশন ও গ্রাচুইটি বা আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে। তবে ৩০ জুন ২০২৬ তারিখে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরা যে নিট পেনশন পেতেন, তার ভিত্তিতে নতুন করে নিট পেনশন নির্ধারণ করা হবে।

পেনশন বাড়বে যেভাবে

নতুন কাঠামো অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে যাদের নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম ছিল, তাঁদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। এ ক্ষেত্রে নতুন নিট পেনশন সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের বৃদ্ধির হার ৭৫ শতাংশ। তাদের নতুন নিট পেনশন হবে সর্বনিম্ন ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬৫ শতাংশ। এই শ্রেণিতে নতুন নিট পেনশন সর্বনিম্ন ৩৫ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেননপ্রাপ্তদের পেনশন বাড়বে ৬০ শতাংশ। তাদের নতুন নিট পেনশন হবে সর্বনিম্ন ৪৯ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা।

আর ৪০ হাজার ১ টাকা ও তার বেশি নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ। এ শ্রেণিতে নতুন নিট পেনশন সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৭০ হাজার ২০০ টাকার বেশি পেনশনে বিশেষ বিধান

যেসব অবসরভোগী ইতোমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন উত্তোলন করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। তারা ১ জুলাই ২০২৭ তারিখে পরবর্তী বার্ষিক বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান নিট পেনশনই পাবেন।

নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্য প্রচলিত বিশেষ সুবিধা বিলুপ্ত হবে।

১ জুলাই থেকেই কার্যকর

নতুন বিধান অনুযায়ী, প্রথমে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন নির্ধারণ করা হবে। এরপর ১ জুলাই ২০২৬ তারিখে একটি বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দেওয়া হবে। অর্থাৎ নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ ১ জুলাই ২০২৬ থেকেই সংশ্লিষ্ট অবসরভোগীদের পেনশন পুনর্নির্ধারণের বিধান কার্যকর হয়েছে।

এছাড়া ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কর্মরত কোনো কর্মচারী (স্বামী বা স্ত্রী) মৃত্যুবরণ করলে প্রচলিত পারিবারিক পেনশন বিধি অনুযায়ী তার পরিবার পেনশন, আনুতোষিক ও অন্যান্য প্রাপ্য ভাতা পাবে।

অবসর-উত্তর ছুটি ১২ মাস, নগদায়ন ১৮ মাস

নতুন কাঠামোয় অবসর-উত্তর ছুটি ও ছুটি নগদায়নের সুবিধাও বহাল রাখা হয়েছে। ছুটি পাওনা থাকা সাপেক্ষে কোনো কর্মচারী পূর্ণ গড় বেতনে ১২ মাসের অবসর-উত্তর ছুটি ভোগ করতে পারবেন। একই সঙ্গে অবসর গ্রহণের সময় ১৮ মাসের ছুটি নগদায়নের সুবিধাও পাবেন।

পেনশন, গ্রাচুইটি ও সাধারণ ভবিষ্য তহবিলের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সংশ্লিষ্ট বিদ্যমান বিধান ও আদেশ অনুসরণের কথা বলা হয়েছে। এর মধ্যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস, ১৯৭৯-এর সর্বশেষ সংশোধনী, দ্য পেনশনস অ্যাক্ট, ১৮৭১, পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস-এর সর্বশেষ সংশোধনী এবং সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০সহ অর্থ বিভাগের সংশ্লিষ্ট আদেশ ও স্মারক রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]