ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ডেঙ্গু

2026-09-19T18:29:38+06:00
2026-09-19T18:29:38+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
ডেঙ্গু প্রতিরোধে ‘ফটো হান্ট’ কর্মসূচি
ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম 
ছবি: এআই দিয়ে তৈরি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ডেঙ্গু ফ্রি ডিইউ ফটো হান্ট’ কর্মসূচি। ঢাকা ইউনিভার্সিটি সিভিক ইনিশিয়েটিভের আয়োজনে ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। উদ্যোগটি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

আয়োজকেরা জানান, ‘Find. Click. Report.’ প্রতিপাদ্যে পরিচালিত এই উদ্যোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ছবি ও তথ্যের মাধ্যমে তুলে ধরতে পারবেন। আবাসিক হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন জমে থাকা পানি, ড্রেন, ফুলের টবের পাত্র, পরিত্যক্ত সামগ্রীসহ বিভিন্ন পানিবদ্ধ স্থান এ কার্যক্রমের আওতায় গুরুত্ব পাবে।

কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানের ছবি তুলতে হবে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট স্থানের অবস্থান, সমস্যার সংক্ষিপ্ত বিবরণ এবং স্থানটি দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখার বিষয়ে নিজস্ব পরামর্শ যুক্ত করে ফেসবুক প্রোফাইলে প্রকাশ করতে হবে। পোস্ট দেওয়ার ক্ষেত্রে #FindClickReport, #DengueFreeDUCampus এবং #DhakaUniversityCivicInitiative- এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

আয়োজকদের মতে, এটি কেবল একটি ছবি তোলার প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত একটি ‘ক্রাউডসোর্সড ক্যাম্পাস রিপোর্টিং ইনিশিয়েটিভ’। এর মাধ্যমে ক্যাম্পাসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব হবে।

সংগৃহীত পোস্টগুলোর মধ্যে লাইক, কমেন্ট ও শেয়ারের সম্মিলিত সংখ্যার পাশাপাশি ছবির প্রাসঙ্গিকতা, সমস্যার গুরুত্ব, নিখুঁত অবস্থান শনাক্তকরণ এবং স্থায়ী সমাধানসংক্রান্ত মতামতের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে।

পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে ১২ হাজার, ৮ হাজার ও ৫ হাজার টাকা দেওয়া হবে। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীরা পাবেন বই ও গাছের চারা। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে ‘ইউনিভার্সিটি হিরো সার্টিফিকেট’।

উদ্যোগটির বিষয়ে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি ছবি বা একটি তথ্য অনেক সময় সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।” 

তিনি জানান, ক্যাম্পাসের প্রতি দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা এবং নাগরিক অংশগ্রহণের সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন কারিশমা
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]