ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ৬৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, সেশন, রোল, বিভাগ, হল এবং শাস্তির ধরন উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩১ আগস্টের আদেশ এবং ২০ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে এসব শাস্তি দেয়া হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পাশাপাশি পেশাগত ও চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও রয়েছেন।
তালিকা অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা অধ্যয়ন ইনস্টিটিউটের কায়সুফুন নেছা, মমি ভট্টাচার্য ও মো. সাইফুজ্জামান; আইন বিভাগের সামিরা সুলতানা, মো. মেহেদী হাসান ও তাসনিম আজাদ তোহা শাস্তি পেয়েছেন।
আরবি বিভাগের সাব্বির উদ্দিন রিয়ন, রফিকুল ইসলাম, মো. শাকিবুল ইসলাম, আকলিমা আক্তার, কাজী মোহাইমিনুল ইসলাম, আল জুবায়ের ও মো. জাহিদুল ইসলাম; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফাতহুন কারিব চৌধুরী, মো. ফারদাউস ও মালিহা তাবাসসুমের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ফারিহা মেহজাবীন, আতিক হাসান, অর্জ্য ব্যানার্জী ও মাহমুদুল হাসান; অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিফুর রহমান, উর্মে আতিয়া ও আয়ান আবদুল্লাহ এবং ইংরেজি বিভাগের মো. সোহেল রানা ও মো. হায়াত মাহমুদ ও আছেন এ তালিকায়।
ভূগোল ও পরিবেশ বিভাগের সৈয়দ শাফকাত জামিল ও মো. আসিফ ইকবাল, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের ফাহমিদ তাওসিফ ইসলাম, প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের মো. জায়েদুল আলম আবির, ফলিত রসায়ন বিভাগের মো. জুনায়েদ খান রায়ান এবং ফার্মেসি বিভাগের আশরাফ হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগের মো. কিরণ হোসেন, সাদিয়া আক্তার, মো. মাহমুদ নূর মারুফ, মো. মাসুম বিল্লাহ ও মো. শোহাগ মিয়া, রসায়ন বিভাগের রাকিবুল ইসলাম, মো. তামজিদ ও মো. সাব্বির হোসান, দর্শন বিভাগের রাজ তালুকদার জয় ও নাবিল আহমেদ রুদ্র এবং সমাজকর্ম বিভাগের কানিজ ফাতেমা পুষ্প শাস্তি পেয়েছেন।
ইতিহাস বিভাগের সৈয়দা শামীমা তাবাসসুম, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ ইমাম হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাহাদি হাসান এবং সংস্কৃত বিভাগের মো. মিরাজ হোসাইনও শাস্তির আওতায় রয়েছেন। চিকিৎসাবিজ্ঞানের এমবিবিএস কোর্সের সজীব মল্লিক, নুরুল আবসার সম্রাট, ফারহান আহমেদ, ইত্তাবা মুত্তাকি খান টকি ও জারগার ফয়সাল আলতাফের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
এ ছাড়া নার্সিং ও স্বাস্থ্য প্রযুক্তির অধীন সুফিয়া খাতুন, নিপু আক্তার, নিপু রাণী বাড়ৈ, সোহাগী আক্তার, আশরাফুল ইসলাম, ফারহানা আক্তার মিমি, মুকিদুন্নেসা, তনুশ্রী বিশ্বাস, সুমাইয়া কুইশে, গোবিন্দ বণিক ও আবু জুবায়ের শাস্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত তালিকায় প্রত্যেক শিক্ষার্থীর অপরাধের ধরন অনুযায়ী পৃথক শাস্তির উল্লেখ রয়েছে।
দেশবার্তা/এমআর