পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

আফগানিস্তান সীমান্তের কাছে কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদের প্রবেশপথে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো

2026-09-18T17:05:08+06:00
2026-09-18T17:05:08+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
আফগানিস্তান সীমান্তের কাছে কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদের প্রবেশপথে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট শহরে এ হামলা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তের কাছে কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদের প্রবেশপথে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। এ সময় মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য লোকজন জড়ো হচ্ছিলেন।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে কোহাটের চিকিৎসক তাহির শাহ জানান, হামলার পর অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা
যেসব দেশের মানুষ বেশি বাঁশ খায়
আজ বিশ্ব বাঁশ দিবস
এশিয়ান দেশগুলোর মুদ্রার বিপরীতে স্থির টাকা মান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]