পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিফাতুল্লাহ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/জেএ