‘ইসোফ্যাজাইটিস’ রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক

বিনোদন

হলিউড তারকা ও প্রখ্যাত ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়ান সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে

2026-09-18T16:54:24+06:00
2026-09-18T16:54:24+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘ইসোফ্যাজাইটিস’ রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম 
হলিউড তারকা ও প্রখ্যাত ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়ান সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এক অজানা আতঙ্কে দিন কাটছে এই অভিনেত্রীর। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ধরা পড়েছে ‘ইসোফ্যাজাইটিস’ নামের এক জটিল ব্যাধি।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, গলা থেকে পাকস্থলীতে খাবার পৌঁছানোর যে নালীটি রয়েছে, সেটির ভেতরের অংশে তীব্র প্রদাহ সৃষ্টি হওয়াকে ‘ইসোফ্যাজাইটিস’ বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ও ‘দ্য কার্দাশিয়ানস’ রিয়েলিটি শোয়ের নতুন ট্রেলারে হাসপাতালের পোশাকে দেখা গেছে কিমকে। সেখানেই তিনি নিজের এই রোগের কথা জানান। ট্রেলারে দেখা যায়, এক প্রযোজক যখন প্রশ্ন করেন-যে রোগে কিমের বাবার মৃত্যু হয়েছিল, কিমও কি সেই একই ব্যাধিতে আক্রান্ত? প্রশ্নটি শোনামাত্রই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা ক্রিস জেনার।

অভিনেত্রীর এমন উদ্বেগের নেপথ্যে রয়েছে পারিবারিক ট্র্যাজেডি। ২০০৩ সালে মাত্র ৫৯ বছর বয়সে ‘ইসোফেজিয়াল ক্যানসার’ বা খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান কিমের বাবা, প্রখ্যাত আইনজীবী রবার্ট কার্দাশিয়ান সিনিয়র। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে তাঁর এই রোগ ধরা পড়েছিল। বাবার সেই স্মৃতি মনে করেই মূলত আতঙ্কিত হয়ে পড়েছেন কিম।

তবে চিকিৎসকরা ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, ‘ইসোফ্যাজাইটিস’ এবং ‘ইসোফেজিয়াল ক্যানসার’ সম্পূর্ণ আলাদা বিষয়। খাদ্যনালীর সাধারণ প্রদাহ বা ইসোফ্যাজাইটিস হলেই তা ক্যানসারে রূপ নেয় না এবং এটি সরাসরি ক্যানসারের কোনো লক্ষণও নয়। বর্তমানে কিম কার্দাশিয়ান আগের চেয়ে সুস্থ রয়েছেন।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা
যেসব দেশের মানুষ বেশি বাঁশ খায়
আজ বিশ্ব বাঁশ দিবস
এশিয়ান দেশগুলোর মুদ্রার বিপরীতে স্থির টাকা মান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]