‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক

বিনোদন

‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন’—এমন বক্তব্য পরীমনি

2026-09-17T16:25:18+06:00
2026-09-17T16:25:18+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম 
সংগৃহীত ছবি
‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন’—এমন বক্তব্য পরীমনি দিয়েছেন দাবি করে বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের একটি সংবাদকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, কার্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কার্ডটিতে দাবি করা হয়েছে, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কার্ডে এটিকে পত্রিকাটির নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন বলেও উল্লেখ করা হয়।

কার্ডটির বিস্তারিত অংশে পরীমনির বরাতে লেখা হয়েছে, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মোবাইল ফোনে নক করেছিলেন এবং তাঁকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি—এমন দাবিও করা হয়েছে।

তবে অনুসন্ধানে পরীমনির প্রকাশ্য কোনো বক্তব্যে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এ–সংক্রান্ত কোনো পোস্ট বা বক্তব্যের সন্ধান মেলেনি।

এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও এ ধরনের কোনো প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কার্ডটির সত্যতা একাধিক ডিটেক্টরের মাধ্যমে যাচাই করা হয়। যাচাইয়ে কার্ডটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ছবির বৈশিষ্ট্য পাওয়া যায়।

অর্থাৎ, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে—এমন দাবি করে যে সংবাদকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেটি বাস্তব সংবাদকার্ড নয়। কার্ডটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ চট্টগ্রামে
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]