সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে নিম্ন আয়ের ১৫০ পরিবারের মধ্যে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১৭

2026-09-17T17:17:22+06:00
2026-09-17T17:17:22+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে নিম্ন আয়ের ১৫০ পরিবারের মধ্যে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন থেকে সেন্টমার্টিনের ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুর জিলা স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালান জব্দ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]