ফুলবাড়ী হাসপাতালের ছাদের প্লাস্টার ভেঙ্গে আহত ৫

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার বিকট শব্দে ভেঙ্গে পড়ায় ৫জন আহত হয়েছেন। এতে বিধস্ত

2026-09-17T12:07:06+06:00
2026-09-17T12:07:06+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ফুলবাড়ী হাসপাতালের ছাদের প্লাস্টার ভেঙ্গে আহত ৫
অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার বিকট শব্দে ভেঙ্গে পড়ায় ৫জন আহত হয়েছেন। এতে বিধস্ত হয়ে পড়েছে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়ার কক্ষটি।

ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটের দিকে। আহতরা হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫),  মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)। 

এদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম একটু বেশি আহত। তবে ফেরদৌসকে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও অন্য দুইজন সামান্য আহত হওয়ায় তাদেরকে কোন চিকিৎসা দিতে লাগেনি। 

এ ঘটনায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। এর পরপরই কিছু সময়ের জন্য জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পরে পাশের্^র কক্ষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম যথারীতি অব্যাহত রাখা হয়।

ঘটনার সময় চিকিৎসা নিতে আসা লক্ষণ গ্রামের রহিমা বেগম বলেন, তিনি চিকিৎসা নেওয়ার জন্য পেসেন্ট বেডে শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে। এতে তিনি আহত না হলেও অনেকে হয়েছেন।

ঘটনার সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শামীমা আক্তার সুইটি বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও রোগীর লোকজনে কক্ষটি ভরপুর ছিল। এরই মধ্যে আকস্মিকভাবে বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে এতে অন্তত ৫জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম একটু বেশি আহত হলেও তেমন গুরুতর নন। অন্যরাও গুরুতর আহত নন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ও তাদের লোকজন ছিলেন। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এটাই বড় কথা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। সেখান থেকে প্রকৌশলী এসেছেন সরেজমিনে দেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান রয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
২৫ কোটির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ
মহাসড়ক দখল করে জগদল হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]